শারদীয় দুর্গোৎসব: ভয় পেরিয়ে সম্প্রীতির বাংলাদেশ, প্রত্যাশা এক নিরাপদ আগামীর

শরতের আকাশের মেঘ, কাশফুলের দোল, শিউলি ঝরার মায়াবী সকাল আর বাতাসে ঢাকের শব্দ সব মিলিয়ে দুর্গাপূজা বাংলাদেশে এক অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব। দেবী দুর্গার আগমনে বাংলার প্রকৃতি যেমন নতুন সাজে সেজে ওঠে, তেমনি মানুষের মনেও জাগে আনন্দ, আশা ও নতুন করে বাঁচার প্রত্যয়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা, আলোকসজ্জায় ঝলমলে রাস্তাঘাট, ধূপের গন্ধ আর আরতির আলোয় …