পহেলা বৈশাখ: ঐতিহ্য, ইতিহাস ও বাঙালির আত্মপরিচয়ের উৎসব

“এসো, এসো, এসো হে বৈশাখ—তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।” এই চিরায়ত আহ্বান শুধু একটি গান নয়, এটি বাঙালির চেতনার প্রতিধ্বনি। পহেলা বৈশাখের সূর্যোদয়ের পরপরই ছায়ানট এর শিল্পীরা রমনার বটমূলে সম্মিলিত কণ্ঠে এই গান পরিবেশন করে নতুন বছরকে স্বাগত জানান। এই আয়োজন কেবল সাংস্কৃতিক নয় ; এটি বাঙালির আত্মপরিচয়, ঐতিহ্য ও সামষ্টিক আবেগের …